Skip to content
সংবাদ বিস্তারিত
কুলাউড়া

কুলাউড়ায় পেট্রোলের গোডাউনে আগুন, ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

কুলাউড়া প্রতিনিধি:
কুলাউড়া পৌর শহরের উত্তরবাজারের ফরমুজাবাদ এলাকায় মেসার্স ফরমুজ আলী নামে একটি গোডাউনে আগুন লেগে প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে গোডাউনে আগুন দেখে প্রত্যক্ষদর্শীরা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের ওএইচআই সিফাত হোসেনের নেতৃত্বে প্রায় আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। মেসার্স ফরমুজ আলীর স্বত্তাধিকারী হাজী মো. বদরুল ইসলাম জানান, আমি ব্যবসা প্রতিষ্ঠানে বসে আছি। হঠাৎ শুনি আগুন লেগেছে। গোডাউনে পৌঁছার আগেই আগুনের গতি বেড়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে। ফায়ার সার্ভিসের ওএইচআই (ওয়্যার হাউজিং ইন্সপেক্টর) সিফাত হোসেন বলেন, সময়মতো আমরা উপস্থিত হওয়ায় আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছি। আশেপাশের বিল্ডিংসহ প্রায় কোটি টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X