Skip to content
সংবাদ বিস্তারিত
কুলাউড়া

মৌলভীবাজারে নতুন করে করোনায় আক্রান্ত ২৬ জন

ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারে ক্রমশ বেরেই চলছে করোনা আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার সকালে আসা রিপোর্টে মৌলভীবাজারে ডাক্তার নার্সসহ আরও ২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৭৮ জন। তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: তৌউহীদ আহমদ।
তিনি আরো জানান, ঢাকা থেকে এই তথ্য জানানো হয়েছে। আরও বেশ কিছু নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নতুন আক্রান্ত ২৬ জনের মধ্যে সদর উপজেলায় ৫ জন, রাজনগরে ২ জন, কুলাউড়ায় ১২ জন, বড়লেখায় ৪ জন, কমলগঞ্জে ১ জন এবং শ্রীমঙ্গলে ২ জন। আক্রান্তদের মধ্যে নারী পুরুষ উভয়েই রয়েছেন। করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৭ জনের।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X