Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে একদিনে পেঁয়াজের দাম বেড়ে দিগুণ

ষ্টাফ রিপোর্টারঃ
ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে মৌলভীবাজারে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়ে দিগুন দামে বিক্রি হচ্ছে। ৪০ টাকার পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৮০/৮৫ টাকা। উপজেলার বিভিন্ন বাজারে ১’শ টাকা পর্যন্তও বিক্রি হচ্ছে।
সরেজমিন মৌলভীবাজার পৌর শহরের পশ্চিমবাজার, কুসুমবাগ, চৌমুহনী, টিসি মার্কেট ও কলেজ গেইট এলাকায় মঙ্গলবার থেকে এ দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে জেলার বড়লেখা, জুড়ি, কুলাউড়া, রাজনগর, কমলগঞ্জ, শমসেরনগর, শেরপুর ও রবিরবাজারে প্রতি কেজি ৮০/৯০ টাকা দামে বিক্রি হচ্ছে। যে যার মতো করে ক্রেতাদের কাছ থেকে টাকা আদায় করছে।
একদিকে করোনা ভাইরাসে বেকার হয়ে পড়া অন্যদিকে হঠাৎ করে পেঁয়াজের অস্বাভাবিক দাম বাড়ায় বেকায়দায় পড়েছেন জেলার হাজার হাজার দিনমজুর। অনেকেই পেঁয়াজ না দিয়ে তরকারি রান্না করে খাচ্ছেন।
এদিকে দাম বাড়ার সাথে সাথে বাজার নিয়ন্ত্রণ করতে মাঠে নেমেছে জেলা প্রশাসন। ক্রয় ও বিক্রয় রশিদের কপি সংরক্ষণ না করা, পণ্য বিক্রিতে অতিরিক্ত লাভ করা সহ ইত্যাদি অপরাধে মোট সাতটি মামলায় বিশ হাজার পাঁচশত টাকা অর্থদ- প্রদান ও আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X