Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে জান্নাত প্রাইভেট হাসপাতালের যাত্রা শুরু

ষ্টাফ রিপোর্টারঃ উন্নত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে মৌলভীবাজার পৌর শহরের ঢাকা বাস স্ট্যান্ড এলাকায় যাত্রা শুরু করেছে জান্নাত প্রাইভেট হাসপাতাল। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। এসময় উপস্থিত ছিলেন- জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল হক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক মৌলভীবাজার শাখার সহকারি ম্যানেজার আবু সাঈদ, সিনিয়র অফিসার মুহিবুল ইসলাম, হাসপাতালের চেয়ারম্যান মনসুর আলী, ভাইস চেয়ারম্যান নোমান আহমদ ও আনছার আহমদ প্রমুখ।
এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, ডাক্তার, আইনজীবি, ব্যাংকার ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X