Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ

ষ্টাফ রিপোর্টারঃ
কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উদযাপন উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে শনিবার দুপুরে পৌর জনমিলন কেন্দ্রে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুলিশ সুপার ফারুক আহমেদ সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ড. ফজলুল আলী, সিভিল সার্জন ডাঃ তাউহীদ আহমদ, পৌর মেয়র মো: ফজলুর রহমান ও সদর উপজেলা চেয়ারম্যান মো কামাল হোসেন।
মৌলভীবাজার মডেল থানার ওসি (তদন্ত) পরিমল দেব নাথের পরিচালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত ও একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান।
অনুষ্ঠানে এবছরের সেরা কমিউনিটি পুলিশিং সদস্য শ্রীমঙ্গল সদর ইউপি চেয়ারম্যান বানু লাল রায় ও সেরা কমিউনিটি পুলিশ অফিসার শ্রীমঙ্গল থানার এসআই আলমঙ্গীর মিয়া’কে পুরস্কৃত করা হয়। পরে মৌলভীবাজার মডেল থানাকে ইউনিয়ন ভিত্তিক মোবাইল সেবা যান প্রদান করা হয়।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X