Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

বঙ্গবন্ধুর ভাস্কর্য বসানোর বিরোধীতার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন

ষ্টাফ রিপোর্টারঃ
বঙ্গবন্ধুর ভাস্কর্য বসানোর বিরোধীতার প্রতিবাদে রোববার সকালে মৌলভীবাজার শহরের চৌমোহনা চত্ত্বরে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে মৌলভীবাজার স্বেচ্ছাসেবকলীগ। এতে জেলা স্বেচ্ছাসেবক লীগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বী, সহ-সভাপতি আব্দুস সোবহান, যুগ্ম সাধারণ সম্পাদক সোয়েব খান ও সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মো. আলী টিপু।
মানববন্ধন শেষে শহরে এক প্রতিবাদ মিছিল বের করা হয়।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X