Skip to content
সংবাদ বিস্তারিত
কুলাউড়া

পৌর নির্বাচন: কুলাউড়া ও কমলগঞ্জে মনোনয়ন জমা দিলেন ৯৯ প্রার্থী

ষ্টাফ রিপোর্টারঃ দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনের অংশ হিসেবে মৌলভীবাজারের কুলাউড়া ও কমলগঞ্জে মনোনয়ন জমা দিয়েছেন ৯৯ প্রার্থী।
রোববার (২০ ডিসেম্বর) মনোনয়ন জমা দেয়ার শেষ দিনে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং রিটার্নিং কর্মকর্তার কাছে মেয়র পদপ্রার্থীসহ ওয়ার্ডে কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
কুলাউড়া উপজেলা সহকারী রিটার্নিং অফিসার মো. আহসান ইকবাল ও উপজেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম তালুকদার নিশ্চিত করে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কেউ যাতে আচরণবিধি লঙ্ঘন ও বিশৃঙ্খলা তৈরী না করেন সেজন্য মনোনয়ন জমা দানকারীদের সচেতন করে দেওয়া হয়েছে।
কুলাউড়া নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মেয়র পদে ৪ জন ও কাউন্সিলার পদে ৩৩ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ১৬ জনসহ মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
কমলগঞ্জে নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মেয়র পদে ৪ জন ও কাউন্সিলার পদে ৩১ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ১১ জনসহ মোট ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
আগামী ২২ ডিসেম্বর মনোনয়ন জমাদানকারী প্রার্থীতা যাচাই বাছাই করা হবে।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X