Skip to content
সংবাদ বিস্তারিত
প্রবাস

তোয়াবুর রহিম লন্ডনে করোনায় মারা গেলেন মৌলভীবাজারের প্রথম সংসদ সদস্য

ষ্টাফ রিপোর্টার
স্বাধীনতা উত্তোর মৌলভীবাজারের প্রথম সংসদ সদস্য তোয়াবুর রহিম লন্ডনে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ (শুক্রবার) ভোরে যুক্তরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ১’শ বছরের উপরে।
এই তথ্যটি নিশ্চিত করেছেন মরহুমের পরিবারের সদস্য ও রাজনগর উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান।
পরিবারের সদস্য ও চেয়ারম্যান আরোও বলেন, তোয়াবুর রহিম ছিলেন রাজনগর ও কমলগঞ্জ থেকে স্বাধীনতা উত্তোর বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ সদস্য। তার গ্রাামের বাড়ি জেলার রাজনগর উপজেলার বালিসহ¯্র গ্রামে। তিনি ছিলেন আওয়ামীলীগের স্থানীয় নেতা এবং মুক্তিযুদ্ধের সংগঠক।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে, এক মেয়ে, নাতি-নাতনী ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X