Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

বিএনপি’র প্রার্থী অষ্টম, এইচএসসির সনদ জমা দিতে পারেননি আ’লীগ প্রার্থী

হোসাইন আহমদঃ
তৃতীয় ধাপের মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ অলিউর রহমান তার হলফনমায় মাত্র অষ্টম শ্রেণী উত্তির্ণের সনদ জমা দিয়েছেন। এদিকে ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মোঃ ফজলুর রহমান এইচএসসি উত্তির্ণ দেখালেও সনদ জমা দিতে পারেননি। আওয়ামীলীগ স্বতন্ত্র প্রার্থী সাইফুর রহমান বাবুল বি কম উত্তির্ণের সনদ জমা দিয়েছেন।
হলফনামা থেকে জানা যায়, আওয়ামীলীগের দলীয় প্রার্থী মোঃ ফজলুর রহমান হলফনামায় উল্লেখ করেছেন এইচএসসি’র সনদ হারিয়ে যাওয়ায় তিনি মৌলভীবাজার মডেল থানায় জিডি করেছেন। ২০১৫ সালের নির্বাচনেও তিনি সনদ জমা দিতে পারেননি। একই অজুহাত এনেছিলেন। এনিয়ে পৌর শহরের ভোটারদের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। তারা বলছেন, ২০১৫ সালের নির্বাচনে এইচএসসির সনদ হারিয়েছে বলে থানায় জিডি করলেও বিগত ৫ বছরে শিক্ষা বোর্ড থেকে এটা উত্তোলন না করায় ভোটারদের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
এদিকে নৌকা’র প্রার্থীর বাৎসরিক আয় দেখিয়েছেন ১ কোটি ১৩ লক্ষ ৩ হাজার ৩’শ ২৭ টাকা। তবে তার ব্যাংক ঋণ রয়েছে ৪৩ লক্ষ ৭২ হাজার ৩’শ ৮২ টাকা, ধানের শীষ প্রার্থীর বাৎসরিক আয় ৭ লক্ষ ৮৩ হাজার টাকা। তবে তার কোনো ব্যাংক ঋণ নেই। আ’লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সাইফুর রহমান বাবুলের বাৎসরিক আয় দেখানো হয়েছে মাত্র ১ লক্ষ টাকা।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X