Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে গাড়ি সাজিয়ে পুলিশ কনস্টেবলকে সংবর্ধনা

ষ্টাফ রিপোর্টারঃ
বাহারি ফুল দিয়ে সাজানো হয়েছে গাড়ি। সাথে আছে বেলুনও। গাড়িতে বাঁধা হয়েছে রঙ্গিন ফিতা। তবে এটা বিয়ে বাড়ি থেকে কনে বহনের জন্য নয়। অবসরে যাওয়া পুলিশ কনস্টেবল মোঃ রুহুল আমিনকে এ গাড়িতে করেই তার বাসায় পৌঁছে দিয়েছে মৌলভীবাজার জেলা পুলিশ। শনিবার দুপুরে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে কনস্টেবল মোঃ রুহুল আমিনকে বিদায় দেয়া হয়। ব্যতিক্রমি এ উদ্যোগের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে মুহুর্তেই ভাইরাল হয়। জেলা পুলিশের এমন উদ্যোগে প্রশংসিতও হচ্ছেন সর্বমহলে।
পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, চলতি মাসেই অবসরে যান কোর্ট পুলিশ কনস্টেবল মোঃ রুহুল আমিন। তাকে বিদায় যানাতে নেয়া হয় নানা উদ্যোগ। পুলিশ সুপার মৌলভীবাজার মোহাম্মদ জাকারিয়া’র নির্দেশনায় একটি ফুল সজ্জিত ডাবল ক্যাবিন গাড়ী যোগে মোঃ রুহুল আমিনকে নিজ বাসায় পৌঁছে দেয়া হয়। এর আগে কোর্ট পুলিশের অফিসার ও পুলিশ সদস্যদের পক্ষ থেকে ফুল, ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার দেয়া হয় কনস্টেবল মোঃ রুহুল আমিনকে।
অবসরে যাওয়া কনস্টেবল মোঃ রুহুল আমিন বলেন, চাকুরী শেষে এই সম্মাননা পেয়ে আমি আনন্দিত। টাকা দিয়ে মানুষের মন জয় করা যায় না। এরকম ব্যতিক্রমি আয়োজনই পুলিশ বিভাগের সম্মান বৃদ্ধি করবে।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X