Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে সাইবার সিকিউরিটি সচেতনতামূলক অনুষ্ঠান

ষ্টাফ রিপোর্টার
মৌলভীবাজারে সাইবার সেফটি ফার্স্ট বাংলাদেশের আয়োজনে সাইবার সিকিউরিটি সচেতনতামূল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার দুপুরে মৌলভীবাজার পৌর শহরের কাশীনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজের হল রুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাইবার সেফটি ফাস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেটর কে বি খান বিজয়ের সভাপতিত্বে ও তামান্না আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাশীনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ কামাল হোসেন, প্রবীণ শিক্ষক লক্ষি কান্তি ধর, সহকারি শিক্ষক মুরাদ আলম, শাহজাহান আহমেদ, শিক্ষিকা নুর জাহান বেগম, সাইবার সেফটি ফার্স্ট বাংলাদেশ টিমের শুভাকাঙ্ক্ষী জসীম উদ্দীন, দৈনিক যুগান্তরের মৌলভীবাজার প্রতিনিধি হোসাইন আহমদ, মৌলভীবাজারে সাইক্লিং কমিউনিটি এন্ড রানার্স ক্লাবের এডমিন ইমন আহমেদ ও ঢাকা পোস্টের মৌলভীবাজার প্রতিনিধি ওমর ফারুক নাঈম প্রমুখ।
এসময় সাইবার নিরাপত্তা বিষয়ক আলোচনা করেন সাইবার সেফটি ফার্স্ট বাংলাদেশ টিমের প্রতিষ্ঠাতা পরিচালক ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেটর কে বি খান বিজয়।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X