Skip to content
সংবাদ বিস্তারিত
কুলাউড়া

কুলাউড়ায় ফ্রান্স প্রবাসীর স্ত্রী উধাও

ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাদে ভুকশিমইল গ্রামের ফ্রান্স প্রবাসী জুনেদ মিয়ার স্ত্রী ২ সন্তানের জননী রুবি চৌধুরী ব্যাংকে যাওয়ার কথা বলে পালিয়ে গেছেন। এঘটনায় প্রবাসী জুনেদ মিয়ার বড় ভাই মুজিব মিয়া বাদী হয়ে কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন (জিডি নং ২৪২)। ৫ নভেম্বর এই ঘটনা ঘটে। জুনেদের পরিবারের সদস্যরা জানান, রুবি চৌধুরী বড়লেখা উপজেলার শাহাবাজপুরের একটি ছেলের সাথে পালিয়ে গেয়েন।
জিডি ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, রুবি চৌধুরী পালিয়ে যাওয়ার কয়েক দিন পূর্বে বাবার বাড়ি উপজেলার শ্রীপুরে বেড়াতে যান। ৫ নভেম্বর সকাল ১০টায় স্বামীর বাড়িতে আসেন। ২ ছেলেকে বাড়ীতে রেখে পার্শ্ববর্তী রসুলগঞ্জ বাজারে ব্যাংকে যাওয়ার কথা বলে বাড়ী থেকে বের হন। কিন্তু বিকাল পর্যন্ত বাড়ীতে না ফেরায় তার ব্যবহৃত মোবাইলে কল দিলে বন্ধ পাওয়া যায়। ওই দিন সাথে সাথে পরিবারের সদস্যরা কুলাউড়া থানায় গিয়ে জিডি করেন।
খোঁজ নিয়ে জানা যায়, পালিয়ে যাওয়া রুবি চৌধুরীর ৭ ও ৩ বছরের ২জন ছেলে সন্তান রয়েছে।
এলাকার বাসিন্দা সুন্দর আলী বলেন, ওই মহিলা টিকটককারী যুবকের সাথে পালিয়ে গেছে এবং দীর্ঘ দিন যাবত মোবাইলে তাদের প্রেমের সম্পর্ক হয়।
এবিষয়ে ইউপি সদস্য সায়েদ আহমদ বলেন, প্রবাসীর স্ত্রী রুবি চৌধুরী প্রেমের সম্পর্ক করে বড়লেখার শাহাবাজপুরের একটি ছেলের সাথে পালিয়ে গেছে। খোঁজ খবর নিয়ে পুলিশকে সাথে নিয়ে আমরা সেখানে গিয়েও তাদেরকে ধরতে পারিনি। আমাদের খবর পেয়ে তারা পালিয়ে যায়।
জুনেদ মিয়ার পরিবারের সদস্যরা বলেন, আমরা থানায় জিডি করেছি। শুনেছি রুবি চৌধুরী বড়লেখা উপজেলার শাহাবাজপুরে আছে। কিন্তু এখন পর্যন্ত থাকে পাওয়া যায়নি।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X