Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

“বিয়ানে ছৈল, বিয়ালে মৈল”

ষ্টাফ রিপোর্টারঃ
জেলা পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনকে কেন্দ্র করে ভোটের ভাগ্য নিয়ন্তা হিসেবে আবির্ভূত হয়েছেন ৯৫৬ জন ভোটার। তন্মধ্যে ৫জন মেয়র এবং ৬৭ জন চেয়ারম্যান বাদে বাকী সব ভোটার হচ্ছেন ওয়ার্ড মেস্বার এবং কাউন্সিলর। তারা সবাই এখন ম্যাগনেট। দৌড়ঝাঁপ চলছে তাদেরকে ঘিরে। কার গতিবিধি কোন দিকে সেটি নির্নয় করা দুরূহ হয়ে উটেছে। মেস্বারদের ঘনিষ্ট বা সহচরকে এক্ষেত্রে নজরদারি করার জন্যে রাখা হয়েছে। যাদেরকে গ্রামীণ ভাষায় “গুইয়া” বলা হয়ে থাকে। এ ধরনের এক “গুইয়াকে” তার মেম্বারের গতিবিধি সম্পর্কে জানতে চাইলে জবাব আসে- আর কউকানা এ কথা। সকালে ছৈল, বিকালে মৈল। বিয়ানে কয় চশমা-বিয়ালে কয় সাইকেল। কোনদিকে ঝুকবো……বলা মুশকিল।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X