Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স

ষ্টাফ রিপোর্টার
মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে শনিবার সকালে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ; অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়; বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ. এস. এম. আজাদুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ বদরুল হোসেন ইকবাল, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর র‌্যাব-৯, শ্রীমঙ্গল ক্যাস্পের প্রতিনিধি সহকারী পুলিশ সুপার, তত্ত্বাবধায়ক ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের প্রতিনিধি সহকারী সার্জন, জেল সুপার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উপ-পরিচালক, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক, কোর্ট পুলিশ ইন্সপেক্টর, পিবিআই ও সি.আই.ডি, ট্রাফিক ইন্সপেক্টর এবং জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান পুলিশ বিভাগ, স্বাস্থ্য বিভাগ, জেলা আইনজীবী সমিতিসহ সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের ইতিবাচক পদক্ষেপ গ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং জেলার বিভিন্ন থানায় তদন্তাধীন থাকা মামলার তদন্ত কার্য দ্রুততা ও দক্ষতার সাথে আইনের নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করে আদালতে প্রতিবেদন প্রেরণ, যথা সময়ে মামলার সাক্ষী উপস্থাপন নিশ্চিত করত, তাদের নিরাপত্তা বিধান এবং গ্রেফতারের পর আইনের নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে আদালতে সোপর্দ করার আহ্বান জানান।
বিচারাধীন মামলাসমূহের সুষ্ঠু বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালনের জন্য বিচারক ও থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট সকলকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা প্রদান করেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X